Close Menu
  • আইন-কানুন
  • থানা-পুলিশ
  • আদালত পাড়া
  • বার কাউন্সিল
  • ভ্যাট-ট্যাক্স
  • জমি জমা
  • পারিবারিক
  • আলোচিত মামলা
  • ক্যাম্পাস
  • বইপত্র
  • বিজ্ঞপ্তি
  • সেবা নিন
Facebook X (Twitter) Instagram
Sunday, July 5
Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
আইন ও আদালত
Leaderboard Ad
  • আইন-কানুন
  • থানা-পুলিশ
  • আদালত পাড়া
  • বার কাউন্সিল
  • ভ্যাট-ট্যাক্স
  • জমি জমা
  • পারিবারিক
  • আলোচিত মামলা
  • ক্যাম্পাস
  • বইপত্র
  • বিজ্ঞপ্তি
  • সেবা নিন
আইন ও আদালত
You are at:Home»জমি জমা»আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধ, স্বামী-স্ত্রীসহ জখম ৪ জন
জমি সংক্রান্ত বিরোধ
সংগৃহীত ছবি

আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধ, স্বামী-স্ত্রীসহ জখম ৪ জন

0
By Adv. Masum Billah on July 1, 2026 জমি জমা

জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিপুল শেখ (৫০) নামে এক ভ্যানচালককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রী সেফালী বেগমসহ উভয়পক্ষের চারজন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত বিপুল ও তার স্ত্রীকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ময়েন মোল্যা ও সুমন শেখকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার কুচিয়াগ্রামের রুবেল শেখের সঙ্গে একই গ্রামের সিদ্দিক শেখের জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমি সার্ভেয়ার পরিদর্শনে করেন। সেখানে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ভ্যানচালক বিপুল শেখ তার স্ত্রীসহ চারজন আহত হয়েছে। গুরুতর আহত বিপুল শেখ ও তার স্ত্রীকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।

আহত বিপুল শেখের দলনেতা উজ্জ্বল শেখ বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। মঙ্গলবার সকালে আমাদের দলের রুবেল শেখের জমি মাপতে সার্ভেয়ার এসেছিল। সেখানে নজরুল শেখ সবার সামনে আমাদের ঘরবাড়ি ভাঙচুর ও মারধরের হুমকি দেয়। বুধবার সকালে নজরুল শেখের নেতৃত্বে তার দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের দলের তিনজনকে আহত করে। এর মধ্যে গুরুতর আহত বিপুল ও তার স্ত্রীকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপুলের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

ঘটনা অস্বীকার করে নজরুল শেখ তিনি জানান, রুবেল শেখের সঙ্গে আমার দলের সমর্থক সিদ্দিক শেখের জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই জমি মঙ্গলবার সকালে সার্ভেয়ার মাপতে আসে। তখন আমাদের লোকজনকে বিপুল শেখ মারধর করার হুমকি দেয়। বুধবার সকালে বিপুল শেখসহ তাদের গ্রুপের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা করে এতে সুজন শেখ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি হারুন অর রশিদ জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। জমিজমা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। লিখিত অভিযোগ বা মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলফাডাঙ্গা ইউনিয়ন জখম জমি সংক্রান্ত বিরোধ ফরিদপুর
Follow on Google News Follow on Flipboard Follow on Facebook Follow on Instagram Follow on YouTube Follow on LinkedIn Follow on WhatsApp
Share. Facebook LinkedIn Email WhatsApp
Previous Articleআবাসন খাতে বাড়ছে জমির কদর
Next Article পারিবারিক আদালতের এখতিয়ারভুক্ত ৫টি প্রধান আইনি বিষয়
Adv. Masum Billah
  • Website
  • Facebook
  • LinkedIn

LL.B, LL.M (JU), Advocate: District & Sessions Judge Court, Dhaka.

Related Posts

আবাসন খাতে বাড়ছে জমির কদর

ভূমি অফিসের কর্মকর্তা সেজে অতিরিক্ত টাকা আদায়

Leave A Reply Cancel Reply

  • সর্বশেষ
  • জনপ্রিয়
July 3, 2026

পারিবারিক আদালতে মামলা দায়ের ও আইনি বাধ্যবাধকতা

July 3, 2026

পারিবারিক আদালতের এখতিয়ারভুক্ত ৫টি প্রধান আইনি বিষয়

July 1, 2026

আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধ, স্বামী-স্ত্রীসহ জখম ৪ জন

July 1, 2026

আবাসন খাতে বাড়ছে জমির কদর

July 1, 2026

ভূমি অফিসের কর্মকর্তা সেজে অতিরিক্ত টাকা আদায়

July 1, 2026

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে রিট

June 30, 2026

এসআইকে জার্সি পরিবর্তনের ঘটনায় শোকজ

June 29, 2026

চেকের মামলায় আসামী যা প্রমাণ করলেই পেতে পারেন খালাস !

June 28, 2026

আপনার আয়কর ফাইল যদি অডিট তালিকায় থাকে তাহলে আপনার জন্য আইনি পরামর্শ:

June 27, 2026

গ্রেপ্তারের পরদিন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

June 26, 2026

প্রিজনারস ডিলেমা এবং কার্যপ্রণালী

June 26, 2026

শাস্তির তত্ত্ব

June 25, 2026

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি

June 26, 2026

আদালত কি? আদালত কত প্রকার ও কি কি?

June 27, 2026

গ্রেপ্তারের পরদিন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

June 27, 2026

মাদকের মামলার বিচারে পৃথক আদালত হবে

June 28, 2026

আপনার আয়কর ফাইল যদি অডিট তালিকায় থাকে তাহলে আপনার জন্য আইনি পরামর্শ:

June 29, 2026

চেকের মামলায় আসামী যা প্রমাণ করলেই পেতে পারেন খালাস !

April 29, 2026

ঢাকা বারে ডিজিটাল বিপ্লব: এখন থেকে ঘরে বসেই বিকাশে দেওয়া যাবে চাঁদা

June 25, 2026

পৃথিবীতে প্রচলিত মজার মজার কিছু আইন

সর্বস্বত্ব © ২০২৬ তুখোড় বাংলাদেশ
  • আইন-কানুন
  • থানা-পুলিশ
  • আদালত পাড়া
  • বার কাউন্সিল
  • ভ্যাট-ট্যাক্স
  • জমি জমা
  • পারিবারিক
  • আলোচিত মামলা
  • ক্যাম্পাস
  • বইপত্র
  • বিজ্ঞপ্তি
  • সেবা নিন

Type above and press Enter to search. Press Esc to cancel.