Close Menu
  • আইন-কানুন
  • থানা-পুলিশ
  • আদালত পাড়া
  • বার কাউন্সিল
  • ভ্যাট-ট্যাক্স
  • জমি জমা
  • পারিবারিক
  • আলোচিত মামলা
  • ক্যাম্পাস
  • বিজ্ঞপ্তি
  • সেবা নিন
Facebook X (Twitter) Instagram
, |
Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
আইন ও আদালত
Leaderboard Ad
  • আইন-কানুন
  • থানা-পুলিশ
  • আদালত পাড়া
  • বার কাউন্সিল
  • ভ্যাট-ট্যাক্স
  • জমি জমা
  • পারিবারিক
  • আলোচিত মামলা
  • ক্যাম্পাস
  • বিজ্ঞপ্তি
  • সেবা নিন
আইন ও আদালত
You are at:Home»বার কাউন্সিল»ঢাকা বারে ডিজিটাল বিপ্লব: এখন থেকে ঘরে বসেই বিকাশে দেওয়া যাবে চাঁদা

ঢাকা বারে ডিজিটাল বিপ্লব: এখন থেকে ঘরে বসেই বিকাশে দেওয়া যাবে চাঁদা

0
By Adv. Masum Billah on এপ্রিল ২৯, ২০২৬ বার কাউন্সিল

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতিতে ডিজিটাল পদ্ধতিতে চাঁদা ও ফি পরিশোধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন থেকে সমিতির ৩৫ হাজার সদস্য মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর মাধ্যমে যেকোনো স্থান থেকে অনলাইনেই তাদের বাৎসরিক চাঁদা ও বকেয়া পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এটি ঢাকা বারের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আইনজীবীরা এখন অ্যাপসের মাধ্যমেই বাসায় বসে টাকা পরিশোধ করতে পারবেন। এমনকি তাদের টাকা জমা বা বকেয়ার পরিমাণও তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।”

সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, “আগে আইনজীবীদের অফিস থেকে রশিদ নিয়ে দীর্ঘক্ষণ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হতো। এখন বাইরে বা ঘরে যেখানেই থাকুন না কেন, হাতে বিকাশ থাকলেই বিড়ম্বনা ছাড়াই চাঁদা দেওয়া যাবে। এতে আইনজীবীদের সময় বাঁচবে এবং সমিতির আয়ও সময়মতো নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তির এই সেবা ঢাকা বারের সদস্যদের দীর্ঘদিনের একটি জোরালো দাবি ছিল। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি হিসাব ব্যবস্থাপনায় গতি আসবে।

কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মো. শহিদুজ্জামান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল হাসান (মুকুল), তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. মাজহারুল ইসলাম (মারুফ) এবং দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

Apps Bar Association Dhaka Bar Digital আইনজীবী সমিতি ডিজিটাল ঢাকা বার
Share. Facebook LinkedIn Email WhatsApp
Previous Articleহাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার ফল প্রকাশ: উত্তীর্ণ ১৩১৩ জন
Next Article জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি
Adv. Masum Billah
  • Website
  • Facebook
  • LinkedIn

LL.B, LL.M (JU), Advocate: District & Sessions Judge Court, Dhaka.

Related Posts

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে রিট

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ২৪, ২০২৬

কর বা ট্যাক্স কী? বাংলাদেশে কত ধরনের কর ব্যবস্থা রয়েছে?

জুলাই ২৪, ২০২৬

কেন বিশ্বের অধিকাংশ দেশে আইনজীবী ও বিচারপতিরা কালো কোট ও গাউন পরিধান করেন?

জুলাই ৩, ২০২৬

পারিবারিক আদালতে মামলা দায়ের ও আইনি বাধ্যবাধকতা

জুলাই ৩, ২০২৬

পারিবারিক আদালতের এখতিয়ারভুক্ত ৫টি প্রধান আইনি বিষয়

জুলাই ১, ২০২৬

আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধ, স্বামী-স্ত্রীসহ জখম ৪ জন

জুলাই ১, ২০২৬

আবাসন খাতে বাড়ছে জমির কদর

জুলাই ১, ২০২৬

ভূমি অফিসের কর্মকর্তা সেজে অতিরিক্ত টাকা আদায়

জুলাই ১, ২০২৬

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে রিট

জুন ৩০, ২০২৬

এসআইকে জার্সি পরিবর্তনের ঘটনায় শোকজ

জুন ২৯, ২০২৬

চেকের মামলায় আসামী যা প্রমাণ করলেই পেতে পারেন খালাস !

জুলাই ২৪, ২০২৬

কর বা ট্যাক্স কী? বাংলাদেশে কত ধরনের কর ব্যবস্থা রয়েছে?

জুন ২৬, ২০২৬

প্রিজনারস ডিলেমা এবং কার্যপ্রণালী

জুন ২৬, ২০২৬

শাস্তির তত্ত্ব

জুন ২৫, ২০২৬

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি

জুন ২৬, ২০২৬

আদালত কি? আদালত কত প্রকার ও কি কি?

জুন ২৭, ২০২৬

গ্রেপ্তারের পরদিন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

জুন ২৭, ২০২৬

মাদকের মামলার বিচারে পৃথক আদালত হবে

জুন ২৮, ২০২৬

আপনার আয়কর ফাইল যদি অডিট তালিকায় থাকে তাহলে আপনার জন্য আইনি পরামর্শ:

জুন ২৯, ২০২৬

চেকের মামলায় আসামী যা প্রমাণ করলেই পেতে পারেন খালাস !

এপ্রিল ২৯, ২০২৬

ঢাকা বারে ডিজিটাল বিপ্লব: এখন থেকে ঘরে বসেই বিকাশে দেওয়া যাবে চাঁদা

সর্বস্বত্ব © ২০২৬ তুখোড় বাংলাদেশ
  • আইন-কানুন
  • থানা-পুলিশ
  • আদালত পাড়া
  • বার কাউন্সিল
  • ভ্যাট-ট্যাক্স
  • জমি জমা
  • পারিবারিক
  • আলোচিত মামলা
  • ক্যাম্পাস
  • বিজ্ঞপ্তি
  • সেবা নিন

Type above and press Enter to search. Press Esc to cancel.