Close Menu
  • আইন-কানুন
  • থানা-পুলিশ
  • আদালত পাড়া
  • বার কাউন্সিল
  • ভ্যাট-ট্যাক্স
  • জমি জমা
  • পারিবারিক
  • আলোচিত মামলা
  • ক্যাম্পাস
  • বিজ্ঞপ্তি
  • সেবা নিন
Facebook X (Twitter) Instagram
, |
Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
আইন ও আদালত
Leaderboard Ad
  • আইন-কানুন
  • থানা-পুলিশ
  • আদালত পাড়া
  • বার কাউন্সিল
  • ভ্যাট-ট্যাক্স
  • জমি জমা
  • পারিবারিক
  • আলোচিত মামলা
  • ক্যাম্পাস
  • বিজ্ঞপ্তি
  • সেবা নিন
আইন ও আদালত
You are at:Home»জমি জমা»ভূমি অফিসের কর্মকর্তা সেজে অতিরিক্ত টাকা আদায়
সংগৃহীত ছবি

ভূমি অফিসের কর্মকর্তা সেজে অতিরিক্ত টাকা আদায়

0
By Adv. Masum Billah on জুলাই ১, ২০২৬ জমি জমা

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাইয় একটি প্রতারক চক্র নামজারি ও জমাখারিজের নামে সেবাগ্রহীতাদের কাছ থেকে লাখ টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (০১ জুলাই) এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ভূমি অফিস।

ভূমি অফিসের অভিযোগ থেকে জানা যায়, সরকারি নিয়ম ও ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমান নামজারি ও জমাখারিজের সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়। যেখানে আবেদন ফি ৭০ টাকা এবং অনুমোদন ফি ১১০০ টাকা অনলাইনে জমা দিতে হয়। সরাসরি নগদ অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। কিন্তু সম্প্রতি বিভিন্ন ইউনিয়নে সক্রিয় কিছু দালাল ও প্রতারক চক্র উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ভাঙিয়ে সাধারণ ভূমি সেবা প্রার্থীদের নামজারি অনুমোদন করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক পর্যন্ত টাকা দাবি করা হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি), বাঞ্ছারামপুর  মো: রবিউল হাসান ভূঁইয়া জানান , বাঞ্ছারামপুর উপজেলা ভূমি অফিস শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা সাথে নাগরিকদের ভূমি সেবা দিয়ে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ই-নামজারি ও জমাখারিজের সম্পূর্ণ প্রক্রিয়া এখন অনলাইনে সম্পন্ন হয়। এর বাইরে কোনো ধরনের নগদ অর্থ বা অতিরিক্ত অর্থ লেনদেনের প্রয়োজন নেই। তিনি আরও জানান, সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে একটি দালাল ও প্রতারক চক্র সাধারণ ভূমি সেবা প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে মর্মে আমরা জানতে পেরেছি, যা সম্পূর্ণ বেআইনি। এসকল প্রতারকদের সাথে ভূমি অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই।

বাঞ্ছারামপুর পৌর প্রশাসক ও এসি ল্যান্ড মো. রবিউল হাসান ভূইয়া  কালের কন্ঠকে বলেন, ‘নামজারি সংক্রান্ত কাজে সরকারি ফি এর অতিরিক্ত একটি টাকা দেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ নামজারি করিয়ে দেয়ার কথা বলে অতিরিক্ত টাকা দাবী করে তাহলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) বা উপজেলা ভূমি অফিসে জানানোর জন্য অনুরোধ করছি।’ তিনি আরও বলেন, ‘ভূমি সেবা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি, প্রতারকদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে এধরণের প্রতারকদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে জমির খারিজ করতে আসা বাঞ্ছারামপুর পৌর এলাকার কৃষক মো. আজাদ মিয়া বলেন, ‘আমি সরকারি ফি ১১৭০ টাকা দিয়েই খারিজ করেছি।’

জমাখারিজ জমি জমা নামজারি প্রতারক চক্র বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিস
Share. Facebook LinkedIn Email WhatsApp
Previous Articleবার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে রিট
Next Article আবাসন খাতে বাড়ছে জমির কদর
Adv. Masum Billah
  • Website
  • Facebook
  • LinkedIn

LL.B, LL.M (JU), Advocate: District & Sessions Judge Court, Dhaka.

Related Posts

আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধ, স্বামী-স্ত্রীসহ জখম ৪ জন

আবাসন খাতে বাড়ছে জমির কদর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ২৪, ২০২৬

কর বা ট্যাক্স কী? বাংলাদেশে কত ধরনের কর ব্যবস্থা রয়েছে?

জুলাই ২৪, ২০২৬

কেন বিশ্বের অধিকাংশ দেশে আইনজীবী ও বিচারপতিরা কালো কোট ও গাউন পরিধান করেন?

জুলাই ৩, ২০২৬

পারিবারিক আদালতে মামলা দায়ের ও আইনি বাধ্যবাধকতা

জুলাই ৩, ২০২৬

পারিবারিক আদালতের এখতিয়ারভুক্ত ৫টি প্রধান আইনি বিষয়

জুলাই ১, ২০২৬

আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধ, স্বামী-স্ত্রীসহ জখম ৪ জন

জুলাই ১, ২০২৬

আবাসন খাতে বাড়ছে জমির কদর

জুলাই ১, ২০২৬

ভূমি অফিসের কর্মকর্তা সেজে অতিরিক্ত টাকা আদায়

জুলাই ১, ২০২৬

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে রিট

জুন ৩০, ২০২৬

এসআইকে জার্সি পরিবর্তনের ঘটনায় শোকজ

জুন ২৯, ২০২৬

চেকের মামলায় আসামী যা প্রমাণ করলেই পেতে পারেন খালাস !

জুলাই ২৪, ২০২৬

কর বা ট্যাক্স কী? বাংলাদেশে কত ধরনের কর ব্যবস্থা রয়েছে?

জুন ২৬, ২০২৬

প্রিজনারস ডিলেমা এবং কার্যপ্রণালী

জুন ২৬, ২০২৬

শাস্তির তত্ত্ব

জুন ২৫, ২০২৬

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি

জুন ২৬, ২০২৬

আদালত কি? আদালত কত প্রকার ও কি কি?

জুন ২৭, ২০২৬

গ্রেপ্তারের পরদিন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

জুন ২৭, ২০২৬

মাদকের মামলার বিচারে পৃথক আদালত হবে

জুন ২৮, ২০২৬

আপনার আয়কর ফাইল যদি অডিট তালিকায় থাকে তাহলে আপনার জন্য আইনি পরামর্শ:

জুন ২৯, ২০২৬

চেকের মামলায় আসামী যা প্রমাণ করলেই পেতে পারেন খালাস !

এপ্রিল ২৯, ২০২৬

ঢাকা বারে ডিজিটাল বিপ্লব: এখন থেকে ঘরে বসেই বিকাশে দেওয়া যাবে চাঁদা

সর্বস্বত্ব © ২০২৬ তুখোড় বাংলাদেশ
  • আইন-কানুন
  • থানা-পুলিশ
  • আদালত পাড়া
  • বার কাউন্সিল
  • ভ্যাট-ট্যাক্স
  • জমি জমা
  • পারিবারিক
  • আলোচিত মামলা
  • ক্যাম্পাস
  • বিজ্ঞপ্তি
  • সেবা নিন

Type above and press Enter to search. Press Esc to cancel.